শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬

মোল্লা ওমর সম্পর্কে নতুন তথ্য দিল 'দ্যা সিক্রেট লাইফ অব মোল্লা ওমর'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমরকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তিনি স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত আফগানিস্তানের একটি মার্কিন ঘাঁটির কাছে বসবাস করতেন বলে খবর প্রকাশিত হয়েছে।

নেদারল্যান্ডসের অনুসন্ধানি সাংবাদিক বেট্টে ড্যামের লেখা ‘দ্যা সিক্রেট লাইফ অব মোল্লা ওমর’ বইয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। বইটিতে বলা হয়েছে, মোল্লা ওমর পাকিস্তানে পালিয়ে গেছেন বলে আমেরিকা দাবি করে আসলেও তিনি কখনোই পাকিস্তানে যাননি।

মোল্লা ওমর তার নিজ প্রদেশ জাবুলে অবস্থিত একটি বড় মার্কিন সামরিক ঘাঁটি থেকে তিন মাইল দূরে বসবাস করেছেন। ড্যাম পাঁচ বছর ধরে তালেবান নেতাদের সাক্ষাৎকার নেয়া ও তাদের ওপর গবেষণা করে বইটি লিখেছেন।

২০০১ সালে আফগানিস্তানে ইঙ্গো-মার্কিন আগ্রাসনে তালেবান সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মোল্লা ওমর। ওই সময় তালেবান নেতার দেহরক্ষীর দায়িত্ব পালনকারী জব্বার ওমরির সঙ্গে কথা বলতে সক্ষম হন বেট্টে ড্যাম। ২০১৩ সালে অসুস্থতার জের ধরে স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত তালেবান নেতাকে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন ওমরি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার তিন মাসেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানে তালেবান সরকারকে উৎখাত করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মোল্লা ওমরের মাথার দাম ঘোষণা করে এক কোটি ডলার। কিন্তু তা সত্ত্বেও মার্কিন সেনাদের নাকের ডগায় অবস্থিত একটি বাড়িতে ১২ বছর অবস্থান করেন মোল্লা ওমর।

বইটিতে বলা হয়েছে, একবার মার্কিন সেনারা ওই বাড়িটিতে তল্লাশিও চালিয়েছিল কিন্তু তারা তালেবান নেতাকে খুঁজে (!) পায়নি।

আত্মগোপনে থাকার এই সময়টিতে মোল্লা ওমরের পক্ষে তালেবান গোষ্ঠীকে পরিচালনা করা সম্ভব হয়নি বলে জব্বার ওমরি জানিয়েছেন, যদিও তালেবানরা সে সময় দাবি করত তারা মোল্লা ওমরের নির্দেশে কাজ করছেন।

বেট্টে ড্যামের লেখা বইটি গতমাসে ডাচ ভাষায় প্রকাশিত হয়েছে এবং শিগগিরই এর ইংরেজি ভার্সন বাজারে আসবে বলে বিবিসি জানিয়েছে।

আরেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ