মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

বই যখন জীবন সমুদ্রের নাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান

জীবনটা উন্মুক্ত সমুদ্রের মত, আপনি যেদিকে ইচ্ছে যেতে পারবেন। তবে আপনি কোন দিকে যাবেন সেদিকটা নির্ধারণ করতে হবে। এটাই আমাদের বড় সমস্যা, আমরা দিক নির্ধারণ করি না। গতানুগতিক ধারায় কেটে যায় শিক্ষাজীবন। পড়ালেখা শেষ করে মাথায় আসে আমি কী করব!

তখন নতুন জীবনে পদার্পনের সময়। কর্মজীবন শুরু করার সময়। এ সময় নিজের অপূর্ণতাগুলো ধরা পরে। তখন তার জন্য দিতে হয় আলাদা সময়, বা লজ্জিত হতে হয় পরিবারের কাছে। একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়, এতটা বছর কী করেছ। অথচ আমরা যদি ছাত্র জীবনেই আমাদের লক্ষ্য নির্ধারণ করে এগুতে পারি- তাহলে মুক্তি পেতে পারি এ সমস্যা থেকে।

আমাদের গোটা জীবনটাতেই নানা ধরণের সমস্যা আসে। আসে নানারকম বাধা। সময় তখন থমকে দাঁড়ায়। আমরা হতাশাগ্রস্ত হই। হাল ছেড়ে দেই। ভাবি এই বুঝি সব শেষ। জীবনে সমস্যা আসবেই তাই বলে হাতগুটিয়ে বসে থাকলে চলবে কী করে?

তাই জীবন চলার পথে গুরুত্বপূর্ণ হলো সাপোর্ট। লাইফ সাপোর্ট। সেটা আমরা পরিবার সমাজ, বন্ধু-বান্ধব থেকে নিতে পারি। নিতে পারি মোটিভেশনাল বা আত্মোন্নয়নমূলক এ বই থেকেও।

আত্মোন্নয়নমূলক বই হিসেবে আমরা সাধারণত ডেল কার্নেগীর বইগুলো পড়ি। এ ধরণের বইগুলো শুকনো টাইপের হয়। পড়তে খটখটে। অনেক বইপ্রেমী সে কারণে এসব বই হাতে নেন না। অথচ বইগুলো আমাদের জীবনের জন্য খুবই দরকারি।

তবে ‘লাইফ সাপোর্ট’ এ ক্ষেত্রে ভিন্নতা এনেছে। এটি মোটিভেশনাল বই হলেও বাস্তব গল্প দিয়ে মোড়ানো। বাস্তব জীবনের নানা স্বাদ পাবেন গল্পে গল্পে। আবার সেসব থেকে পাবেন জীবনের  দুস্তর সময়ের দীক্ষা। বইটি পড়তে পড়তে একদম বোর হয়ে যাবেন না। আমারা কিছু বিষয় খুব গুরুত্বের সাথে দেখি। কিন্তু বাস্তব জীবনে তার কানাকড়ি মূল্যও নেই। লেখক এ ধরণের কিছু বিষয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।

লাইফ সাপোর্ট বইটি লিখেছেন রোকন রাইয়ান। এটি তার পঞ্চম বই। এর আগে চারটে বই গল্প, উপন্যাস নিয়ে হলেও এটি পুরোপুরি ভিন্ন ধাচের। বইটি প্রকাশ করেছে বুকশেলফ। কভার করেছেন আবদুল্লাহ আশরাফ। বইয়ের মুদ্রিত মূল্য ১৫০ টাকা।

বইটি বাংলাবাজারের ইসলামী টাওয়ারের আহবান প্রকাশনীতে (১ম ফ্লোর) পাওয়া যাবে। এছাড়া যাত্রাবাড়ী বড় মাদরাসার সামনে ইনসাফ বইঘরে পাবেন বইটি।

আর সারা দেশ থেকে ঘরে বসে বইটি পেতে ফোন (16297) করতে হবে রকমারি ডটকমে

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ