শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ মোহাম্মদ আশতিয়াহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী হিসেবে অধিকৃত পশ্চিমতীরে আধিপত্য করে যাওয়া ফাতাহ পার্টির সদস্য অর্থনীতিবিদ মোহাম্মদ আশতিয়াহকে নিয়োগ দেয়া হয়েছে।

নিজের অনুগত আশতিয়াহকে নিয়োগ দেয়ার ঘটনায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমালোচনা করেছে প্রতিরোধ আন্দোলন হামাস। তারা জানিয়েছে, এতে ফিলিস্তিনের ঐক্যপ্রক্রিয়া ব্যহত হবে।

রোববার তাকে নিয়োগ দেয়ার ছয় সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন রামি আল-হামদাল্লাহ। এতে ক্ষমতার ভাগাভাগির ক্ষেত্রে হামাস ও ফাতাহের মধ্যে চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার বিষয়টিই সামনে চলে এসেছে।

ফিলিস্তিনি টেলিভিশনে দেয়া ভাষণে আশতিয়াহ বলেন, ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের (পিএলও) বিভিন্ন উপদলের সঙ্গে তিনি দ্রুতই পরামর্শে বসবেন। আব্বাসের নেতৃত্বাধীন পিএলও নতুন মন্ত্রিসভা গঠন করবে।

২০০৭ সাল থেকে গাজা উপত্যকার শাসন করে আসছে হামাস। আন্দোলনটির জ্যেষ্ঠ নেতা ইসমাইল রুদওয়ান বলেন, একটি বিচ্ছিন্ন সরকার গঠনের মধ্য দিয়ে ফিলিস্তিনি বিভাজন দীর্ঘায়িত হওয়ার ছাড়া কিছু হবে না।

সূত্র: রয়টার্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ