রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও ৪ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় শিশুসহ আরও চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হলো।

তারা হলেন- শাহজালালের স্ত্রী সাহিদা বেগম (৩২), তার মেয়ে মিম (৬), মাহি (০৮), জামশেদার স্বামী দেলোয়ার হোসেন (৩০)। তাদের বাসা ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নদী থেকে নিখোঁজ দেলোয়ারের স্ত্রী জামশিদার (২২) মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত অভিযান চালিয়ে সদরঘাটের আহসান মঞ্জিল জাদুঘর বরাবর নদী থেকে থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এখনও এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন। তার সন্ধানে কাজ করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সাভির্সের ডুবুরি দল।

রাত ১০টার দিকে নৌকাটি সদরঘাটে এসে পৌঁছায়। এ সময় লঞ্চ টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশে সুরভী-৭ নামে একটি লঞ্চ ছেড়ে যাওয়ার জন্য ঘাট থেকে পেছন দিকে সরে। এতে পেছনে থাকা নৌকাটিতে ধাক্কা লাগে এবং সেখানে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ