রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডাকসু নির্বাচন, ঢাবিতে ২৪ ঘন্টা চলাচলে বিধিনিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসু নির্বাচনের কারণে কাল রোববার সন্ধ্যা ছয়টা থেকে আগামী সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়র পরিচয়পত্র ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতে পারবে না। প্রবেশমুখে বসানো হবে চেকপোস্ট। নিয়ন্ত্রণে থাকবে সাধারণ যান চলাচল।

আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নির্বাচন উপলক্ষে ডিএমপি গৃহীত নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

আছাদুজ্জামান মিয়া বলেন, ডাকসু নির্বাচন উপলক্ষে কাল সন্ধ্যা ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত কেউ ঢুকতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র নিয়ে এলাকায় ঢুকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত কার্ড ব্যবহার করে চলাচল করতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, বিশ্ববিদ্যালয়ের সাতটি পয়েন্টে চেকপোস্ট থাকবে। ঢাকা মেডিকেল কলেজে রোগীদের বকশীবাজার ও চানখাঁরপুল এলাকা দিয়ে চলাচল করতে হবে।

নিরাপত্তার দায়িত্বে র‍্যাব ও পুলিশ কাজ করবে। তিনি বলেন, হলের ভোটকেন্দ্রগুলো ক্যামেরার আওতায় থাকবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ