রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গে সব মাদরাসায় চলছে জরিপ, দিতে হচ্ছে ৮ প্রশ্নের জবাব ‘সোহেলকে বটগাছে ঝুলিয়ে পাথর মেরে হত্যা করা হোক’ হিন্দু-মুসলিম বিভাজনের কঠোর সমালোচনা ‘তেলাপোকা’ পার্টি প্রধানের নামাজে গিয়ে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফ! বাজেট নিয়ে ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠক সোমবার আমি গর্বিত, আমি তাঁর শাগরিদ মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ১৮০০ পৃষ্ঠার ‘ইসলামিক ইন্টেলেকচুয়াল কনসেনসাস এনসাইক্লোপিডিয়া’ প্রকাশ ইসরায়েলের বিরুদ্ধে মার্কিনিদের উপর গোয়েন্দাগিরির অভিযোগ দক্ষ ও বিশ্বস্ত কর্মী দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

মাওলানা মায়মুনকে অপহরণ, ৩ দিনেও সন্ধান মেলেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের আউশকান্দি বাজার সিএনজি পাম্প এলাকায় লন্ডন প্রবাসী নারীকে অপহরণ করতে ব্যর্থ হয়ে প্রাইভেটকার ভাংচুর এবং তার স্বামী মাওলানা আবদুল্লাহ মায়মুন ও গাড়িচালককে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।

তবে কৌশলে প্রবাসী নারী শরিফা নুসরাত তাইবা পালিয়ে বেঁচেছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায়।

জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লতিফপুর গ্রামের মাওলানা আব্দুল্লাহ আল মাইমুন তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী সরিফা নুসরাত তাইবাকে (২০) নিয়ে সিলেট থেকে প্রাইভেটকারে মামারবাড়ি মৌলভীবাজারে রায়পুর (মামরকপুর) যাচ্ছিলেন। আউশকান্দি বাজার সিএনজি পাম্প এলাকায় পৌঁছলে একটি হাইয়েস গাড়ি প্রাইভেটকারের সামনে গিয়ে গতিরোধ করে। এ সময় ৪-৫ জন অস্ত্রধারী গাড়ি থেকে নেমে প্রাইভেটকার ভাংচুর করে এবং সেখানে থাকা তাইবার স্বামী মাইমুন ও প্রাইভেটকার চালক আব্দুর রহিমকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িতে তোলে।

এ সময় কৌশলে তাইবা পালিয়ে গিয়ে স্থানীয় আউশকান্দি বাজারের একটি বাসায় আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ তাইবাকে উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে যায়। পরে তার বাবার কাছে তুলে দেয়া হয়।

এঘটনার পর থেকে নবীগঞ্জ থানা পুলিশ ও হবিগঞ্জ ডিবি পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা অপহরণকারীদের চিহ্নিত করতে স্থানীয় সিএনজি গ্যাস পাম্পের সিসি টিভির ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তবে এখন পর্যন্ত তারা এর মোটিভ উদ্ধার করতে পারেননি।

ঘটনার সত্যতা স্বীকার করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন মিডিয়াকে জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ