রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ১ হাজার ৬৩ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বাগেরহাটে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬ একর সরকারি জমি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলে মহাসড়কের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ছয় একর সরকারি জমি উদ্ধার করেছে সড়ক ও জনপথ বিভাগ।

আজ (৬ মার্চ) দিনব্যাপী মোরেলগঞ্জ উপজেলার কালীবাড়ি বাজার থেকে শরণখোলা উপজেলার কেয়ার বাজার পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগ খুলনা অঞ্চলের স্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. কামরুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ এবং ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ সদস্যরা।

সিফাত মেহনাজ গণমাধ্যমকে বলেন, সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা পাকা, আধাপাকা স্থাপনা উচ্ছেদ, সড়কের পাশে রাখা ইট-বালু ও গাছসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী অপসারণ ও ৬ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ