রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গে সব মাদরাসায় চলছে জরিপ, দিতে হচ্ছে ৮ প্রশ্নের জবাব ‘সোহেলকে বটগাছে ঝুলিয়ে পাথর মেরে হত্যা করা হোক’ হিন্দু-মুসলিম বিভাজনের কঠোর সমালোচনা ‘তেলাপোকা’ পার্টি প্রধানের নামাজে গিয়ে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী মোশাররফ! বাজেট নিয়ে ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠক সোমবার আমি গর্বিত, আমি তাঁর শাগরিদ মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ১৮০০ পৃষ্ঠার ‘ইসলামিক ইন্টেলেকচুয়াল কনসেনসাস এনসাইক্লোপিডিয়া’ প্রকাশ ইসরায়েলের বিরুদ্ধে মার্কিনিদের উপর গোয়েন্দাগিরির অভিযোগ দক্ষ ও বিশ্বস্ত কর্মী দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

চকবাজার ট্র্যাজেডি: ডিএনএ টেস্টে শনাক্ত ১১ মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ২০ ফেব্রুয়ারি রাতের অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১১ জনের মরদেহ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড (ডিএনএ) পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি।

বুধবার সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) রুমানা আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

তিনি জানান, এ বিষয়ে সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে সিআইডি।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ এলাকায় স্বজন দাবিদারদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি।

রাজধানীর পুরান ঢাকার চকবাজার চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া ৬৭ জনের মধ্যে ১৯ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। ১৯ মরদেহের বিপরীতে লাশের দাবিদার হিসেবে পরিবারসংশ্লিষ্ট ৩৮ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি।

নমুনা সংগ্রহের সময় সিআইডির পক্ষ থেকে বলা হয়, ১৯টি মরদেহের মধ্যে ১৪টি মরদেহ শনাক্ত করতে সর্বোচ্চ ১৫ দিনের মতো সময় লাগবে। বাকি ৪টি মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নিতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।

প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে আরও চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে নিহতের সংখ্যা মোট দাঁড়ায় ৭১ জনে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ