রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাদেরের চিকিৎসার সঙ্গে খালেদার তুলনা দুঃখজনক: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার তুলনা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, কারাবিধি অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা করানো হবে। তবে ওবায়দুল কাদেরের চিকিৎসার সঙ্গে খালেদার তুলনা অত্যন্ত দুঃখজনক।

হানিফ বলেন, ‘ওবায়দুল কাদের বীর মুক্তিযোদ্ধা। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। অন্যদিকে, খালেদা জিয়া দন্ডিত কয়েদি এবং পাকিস্তানের পক্ষাবলম্বনকারী। কারাবিধি অনুযায়ী তিনি সর্বোচ্চ যে চিকিৎসা সুবিধা পেতে পারেন, কারাকর্তৃপক্ষ নিশ্চয়ই সে ব্যবস্থা করবেন। তার চিকিৎসা সরকার বা কোনও রাজনৈতিক দলের বিষয় নয়।’

ওবায়দুল কাদেরের বাইপাস করা লাগবে জানিয়ে হানিফ বলেন, ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে, সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে দু'এক সপ্তাহ সময় লাগবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন— দলের আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা সম্পাদক শামসুন্নাহার চাঁপা, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, গোলাম রব্বানী চিনু, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি প্রমুখ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ