রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ১ হাজার ৬৩ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‌্যাবের সতর্কবার্তা

ময়মনসিংহে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ শহরে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ লালু মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছেন। লালু ময়মনসিংহ শহরের কৃষ্টপুর বাগানবাড়ি এলাকার আক্তার হোসেনের ছেলে।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের পুরাতন গুদারাঘাট এলাকার বালুচরে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ জেলা গোয়ন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল হোসেন আকন্দ জানান, রাতে শহরের কালিবাড়ী পুরাতন গুদারাঘাট বালুরচর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়।

তিনি জানান, এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল ছুড়ে। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী মুহা. লালু মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ১৫০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

পরে আহত লালুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত লালু মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে করা ৮টি মামলার ৭টি মাদক দ্রব্যের।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ