শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬ শাহবাগে ১৩ দফা শিক্ষা দাবি জানাল ছাত্র মজলিস

কাশ্মীরে শক্তি প্রদর্শন থেকে বিরত থাকতে মোদিকে আহ্বান ওআইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর এবং পাকিস্তানের বিপক্ষে মোদি সরকারকে হুমকি এবং শক্তি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

গত ১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

শনিবার আবুধাবিতে শেষ হওয়া ওআইসি সম্মেলনে  থেকে কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলিমদের পক্ষে সমর্থন জানিয়ে সংস্থাটি এক বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা যেন যুদ্ধের রূপ না নেয় এবং শান্তি আলোচনার মাধ্যমে এ পরিস্থির সমাধান খুঁজে বের করার প্রতি আহ্বান জানায় সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, ভারত সরকার জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করে উদ্বেগ সৃষ্টি করছে এবং এটি সন্ত্রাসবাদ। কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিন এশিয়ায় শান্তি সম্ভব নয়। কাশ্মির বিতর্কসহ সকল বিরোধ নিষ্পত্তি করে পাকিস্তানকে চাপ বাড়ানোর পরিবর্তে ইতিবাচক সংলাপের পথে হাঁটা উচিৎ ভারতের।

https://twitter.com/_GhulamMustafa_/status/1101916749715435520

এদিকে, বুধবার ওআইসির এই বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে আমন্ত্রণ জানানো হলে এতে অংশ নেবে না পাকিস্তান বলে ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশী।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৭টি দেশ নিয়ে গঠিত বৃহত্তম সংগঠন। জাতিসংঘের পর এটি দ্বিতীয় বৃহত্তম আন্তঃ সরকারি সংগঠন। ওআইসি সদস্য রাষ্ট্রের জনসংখ্যা প্রায় ২ বিলিয়ন।

সূত্র: আল আরাবিয়া, ডেইলি পাকিস্তান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ