শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

ওবায়দুল কাদেরের অবস্থা শংকটাপন্ন: চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জীবনশঙ্কায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকগণ।

বিএসএমএমইউ'র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আলী আহসান জানিয়েছেন, প্রতিনিয়ত ওনার শারীরিক অবস্থার উন্নতি, একইসঙ্গে অবনতিও ঘটছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার আগে কিছুই বলা যাবে না। অবস্থা সংকটাপন্ন।

রোববার (০৩ মার্চ) দুপুরে বিএসএমএমইউ'র ‘ডি’ ব্লকের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ডা. আলী আহসান।

তিনি বলেন, ওবায়দুল কাদেরের চিকিৎসায় বিভাগীয় বোর্ড গঠন করা হয়েছে। আমিও নিবিড় পর্যবেক্ষণ রাখছি।

এর আগে রোববার ফজরের নামাজের পর হঠাৎ শ্বাসপ্রশ্বাসে সমস্যা হলে ওবায়দুল কাদেরকে দ্রুত বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে ও পরে তাকে সিসিইউতে রাখা হয়েছে। সন্ধ্যার দিকেই তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হবে বলে জানা গেছে।

বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, যেহেতু তিনি (ওবায়দুল কাদের) হার্ট অ্যাটাক করেছেন, সেজন্য রক্ত সঞ্চালন ঠিক রাখতে এনজিওগ্রাম করে রিং পরানো হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ