রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ১ হাজার ৬৩ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

পুলিশের ধাওয়া খেয়ে পালানো ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের ধাওয়া খেয়ে পালানো ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম শফিকুল ইসলাম। তিনি নামোশংকরবাটি মহল্লার জুলফিকার আলীর ছেলে।

শুক্রবার (১মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শুক্রবার রাত সাড়ে ১০টায় প্রথমে শিবগঞ্জ উপজেলার রসুলপুরে ও পরে মহানন্দা নদীর ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর টোল ঘরের কাছে একটি ট্রাককে থামানোর চেষ্টা করে।

চালক ট্রাকটি না থামিয়ে ব্যারিকেড ভেঙে পালিয়ে যায়। একপর্যায়ে শহরের শান্তির মোড়ে বাইসাইকেল আরোহী শফিকুলকে ধাক্কা দিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বন্ধ দোকানে ঢুকে পড়ে আটকে যায়।

এদিকে ঘটনাস্থলে গুরুতর আহত শফিকুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। পুলিশ ট্রাকটি থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এবং ট্রাকচালক আরিফুলকে আটক করেছে। আটক ট্রাকচালক আরিফুলের বাড়ি রাজশাহী জেলার রাজাবাড়ি এলাকায়।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ