শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা ‘মাধবদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত প্রকাশ্য বিচার নিশ্চিত করুন’ রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করুন: ইসলামী আন্দোলন  ‘দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার’ 

নদীতে দুই মাস সব ধরনের মাছ ধরা নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ (১ মার্চ) থেকে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার দুমাসের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। তবে এসময় সরকারি সহযোগিতা আরো বাড়ানোর দাবি জেলেদের।

ইলিশের জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মৎস্য বিভাগের নির্দেশে ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এই দুই মাস ইলিশ সংরক্ষণ, আহরন, পরিবহন, বাজারজাতকরন ও মজুদকরনও নিষিদ্ধ।

মেঘনা ও পদ্মা নদীর চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত এলাকায় জেলেদের সচেতন করতে মাইকিং করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ।

এছাড়াও নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রতিদিন নদীতে অভিযান চালাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এ কর্মসূচি সফল হলে আগামী বছর কাংখিত পরিমান ইলিশ পাওয়া যাবে বলে জানান বিশেষজ্ঞরা।

এই সময়ে উপার্জনহীন জেলেরা সরকারি প্রনোদনা হিসাবে ৪০ কেজি করে প্রতি মাসে চাল পাবে। সঠিক সময়ে অনিয়ম না করে এই চাল বিতরণের দাবি জানিয়েছেন জেলেরা।

নিষেধাজ্ঞা চলাকালে প্রথমবার কেউ নদীতে জাল ফেললে এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস সশ্রম কারাদন্ড ও পরবর্তীতে একই অপরাধ করলে ২ মাস থেকে ১ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ