শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা ‘মাধবদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত প্রকাশ্য বিচার নিশ্চিত করুন’ রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করুন: ইসলামী আন্দোলন  ‘দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার’ 

জয়ের পথে আতিকুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হতে চলেছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাঙ্গল প্রতীকের শাফিন আহমেদের চেয়ে বিপুল পরিমান ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

রাত সাড়ে দশটা নাগাদ ৬৪৫ কেন্দ্রে নৌকা প্রতীকে আতিকুল পেয়েছেন ৩,৮৭,২৭৯ ভোট এবং লাঙ্গলের প্রার্থী শাফিন পেয়েছেন ১৫,২৭৫ ভোট।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ভোটকেন্দ্র ১২৯৫টি। মোট ভোটার ৩০,৩৫৬২১ জন। পুরুষ ভোটার ১৫,৬৩৫৩০। নারী ভোটার ১৪৭২০৯১।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী আতিকুলের বিজয় নিশ্চিত। এখন শুধু আনুষ্ঠানিক গণনা মাত্র।

বৃহস্পতিবার বিকেল চারটায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটির সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর পদের ভোটগ্রহণ শেষ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ