রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঘরে ফিরলেন ভারতীয় পাইলট অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওয়াঘা সীমান্তে পৌঁছেছেন ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। আজ শুক্রবার সকালে সড়ক পথে তাকে প্রথমে ইসলামাবাদ থেকে লাহৌরে নিয়ে আসা হয়। সেখান থেকে বিকেল সাড়ে চারটার দিকে ওয়াঘা-আতারি সীমান্তে পৌঁছে।

আজ (১ মার্চ) শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে পাকসেনার একটি কনভয়ে ওয়াঘায় পৌঁছান অভিনন্দন।

অভিনন্দনকে স্বাগত জানাতে সকাল থেকে ওয়াঘা সীমান্তে হাজির হয়েছেন কয়েকশো মানুষ। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলো কখন ফিরিয়ে দেওয়া হবে অভিনন্দনকে। সকালেই ওয়াঘা সীমান্তে পৌঁছে গিয়েছেন অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান। ভারতীয় বিমানবাহিনী এবং সেনার শীর্ষ আধিকারিকরাও ওয়াঘা সীমান্তে পৌঁছে গিয়েছিলেন।

পাকিস্তানের গনমাধ্যমে জানানো হয়, ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ওয়াঘা সীমান্তে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের হাতে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোররাতে ভারতীয় যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। তখন ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তান।

সূত্র: ডেইলি পাকিস্তান

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ