শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর রাজধানী উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট দেওয়া শেষে এক প্রশ্নের জবাবে কামাল সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং পুরোটা সময় তেমনই শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি বিরোধী প্রার্থীদের কর্মী-সমর্থকদের কোন ধরনের বাধা দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। তবে এখন বাড়ছে। যেমন আমার নিজেরই ভোট দিতে সময় লাগলো আপনারা দেখেছেন। আবার যেসব ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন হচ্ছে সেখানে ভোটারদের অনেক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বেশিরভাগ কেন্দ্র পরিদর্শনের সুযোগ হয়নি আমার। আবার সব কেন্দ্রের সার্বিক অবস্থার প্রতিবেদন এখনও পাইনি। তবে যতটুকু দেখেছি আর জেনেছি, তাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আর বিরোধীদের কথা বললে বলবো যে, আমার সঙ্গে এখন বিরোধী মার্কার (বাঘ) প্রার্থী শাহীন খান এখানেই উপস্থিত আছেন। তাহলে বাধা আসলো কোথায়?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ