রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‘ভোটারের উপস্থিতি কম থাকার দায় প্রার্থী ও রাজনৈতিক দলের’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন (ইসি) ভোটের পরিবেশ তৈরি করে। তারা ভোটার আনে না। তাই আজ ঢাকার দুই সিটির নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকার দায় প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর। এর দায় নির্বাচন কমিশনের নয়। বলেছেনন নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নূরুল হুদা বলেন, ভোটার আনার দায় রাজনৈতিক দলগুলোর। আমরা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেই, রাজনৈতিক দলগুলো কিংবা প্রার্থীদের ভোটার নিয়ে আসতে হয়।

ভোটার উপস্থিতি কম হওয়ার প্রসঙ্গে সিইসি বলেন, দুটি কারণে ভোটার কম। একটি কারণ এ নির্বাচনের মেয়াদ অল্প দিনের। ফলে ভোটারদের আগ্রহ কম। অপরটি হলো এ ভোটে সব দল অংশ নেয়নি। এতেও উপস্থিতি কম হয়েছে।

তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ