রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাদিয়ানীদের ব্যাপারে ধর্মপ্রাণ মুসল্লিদের সতর্ক করতে ইমামদের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কাদিয়ানীদের ব্যাপারে ধর্মপ্রাণ মুসল্লিদের সতর্ক করতে ইমামদের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ-এর জেনারেল সেক্রেটারি মুহাম্মাদ নূরুল ইসলাম।

তিনি বলেন, গত বিশ্ব ইজতেমায় হেফাজত ইসলামের আমীর, হাটহাজারী মাদরাসার মহপরিচালক আল্লামা আহমদ শফী আমাদেরকে কাদিয়ানীদের অপতৎপরতা সম্পর্কে সাধারণ মুসলমানদের সচেতন করার নির্দেশ দিয়েছেন, তার-ই ধারাবাহিকতায় ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী প্রায় বেশ কয়েকটি জোনে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারী) রাজধানী সাভারে জামিয়া মাদানিয়া রাজফুলবাড়িয়া মাদরাসার মুহতামিম আব্দুল মান্নানের সভাপতিত্বে হেমায়েতপুর-সাভার মহাসড়ক সংলগ্ন ফুলবাড়িয়া মাদরাসায় এক ইমাম সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইমামদের উদ্দেশে তিনি বলেন, আল্লামা আহমদ শফির নির্দেশে কাদিয়ানীদের ভান্ডামী, ধোকাবাজি, ও অন্যায় প্রোপাগান্ডার মুখোশ খুলে দিতে সকল ইমামদের বই, প্রচার পত্র ও অন্যান্য দলিলাদি বিলি করা হচ্ছে। ইমামরা যেন কাদিয়ানীদের ব্যাপারে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদেরকে সতর্ক রাখে।

আলোচনা সভায় আরো যারা উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জয়েন সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন রব্বানী, সাংগঠনিক সাম্পাদক আহমদ আলী কাসেমী, রাজফুলবাড়িয়া মাদরাসার শাইখুল হাদিস আবু জাফর মুহাম্মাদ ইবরাহীম, সংগঠনটি কেন্দ্রীয় নেতা রাশেদ বিন নূর, দারুত তাখাসসুস আল-মান্নানিয়া আল-ইসলামিয়া মাদরাসার ইফতা বিভাগের শিক্ষক মুফতি হাবিবুর রহমান, খালেদ বিন নূরসহ সাভার-আশুলিয়ার অসংখ্য শীর্ষ ওলামায় কেরাম।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ