শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

কেন পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো হবে না: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন অপসারণে সরকারের নিস্ক্রিয়তা কেন অবৈধ হবে না, কেন অতিদ্রুত কেমিক্যাল গোডাউন সরানো হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

গতকাল সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বলেন, রাজধানীর চকবাজারে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের দায় কাউকে না কাউকে নিতে হবে।

আগুনে মানুষ পুড়ে মরে, তাহলে সিটি করপোরেশন কী করে? শুধু আন্তরিক হলে হবে না, কাজ করতে হবে। এটাকে দুর্ঘটনা বলা যাবে না। এটা অবহেলা। এর দায় কাউকে না কাউকে নিতে হবে। একজন দায়িত্বশীল আরেকজনের ওপর দোষ চাপিয়ে দিচ্ছেন এটা ঠিক না।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে দশটায় শুরু হয়ে পরের দিন সকাল পর্যন্ত জ্বলতে থাকা আগুনের ওই ঘটনায় ৭৮ জনের প্রাণহানি ঘটে আহত হয় আরো প্রায় অর্ধশত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ