বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল।

আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্যানেল ঘোষণা করেন বলে জানা যায়।

ছাত্রদলের প্যানেলে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শীর্ষ কোনো নেতা স্থান পায়নি। প্রার্থিতার ক্ষেত্রে ৩০ বছরের বয়সসীমা শর্তের কারণে বাদ পড়েছেন তারা।

তাদের ঘোষিত প্যানেল অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন মোস্তাফিজুর রহমান। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে খন্দকার আনিছুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন (এজিএস) খোরশেদ আলম সোহেল।

এছাড়া স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: জাফরুল হাসান নাদিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মাকসুদুর রহমান, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: কানেতা ইয়ালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: আশরাফুল আলম উজ্জল।

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মিনহাজ আহমেদ প্রিন্স, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: কাইয়ূম উল ইসলাম, ক্রীড়া সম্পাদক: মনিরুজ্জামান মামুন, ছাত্রপরিবাহন বিষয়ক সম্পাদক: মাহফুজুর রহমান চৌধুরী, সমাজ সেবা সম্পাদক: তৌহিদুল ইসলাম

নির্বাহী সদস্য পদে: হাবিবুল বাশার, আরিফ হোসেন, ইকবাল হোসাইন, সাহাব উদ্দিন, মাহমুদুল হাসান, সাফায়াত হাসনাইন সাবিত, তানভীর আজাদী সাকিব, সুলতান মুহাম্মদ সালাউদ্দিন সিদ্দিক, শরীফুল, ইমাম আল নাসের মিশুক ও আলমগীর হোসেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ