রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

কোথায় সরানো হচ্ছে ওয়াহেদ ম্যানশনের রাসায়নিক পদার্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার ওয়াহেদ ম্যানশন থেকে বের হচ্ছে রাসায়নিক পদার্থ। শনি ও রোববারে উদ্ধার করা হয়েছে ২৮ ট্রাক রাসায়নিক দ্রব্য। তবে এসব রাসায়নিক দ্রব্য কোথায় নেয়া হচ্ছে এর উত্তর দিতে পারেননি কেউ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও চকবাজার থানা পুলিশ , ওয়াহেদ ম্যানশন থেকে রাসায়নিক পদার্থ সরিয়ে নিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (অঞ্চল-৩) উদয়ন দেওয়ানকে প্রধান করে একটি এবং পুলিশের পক্ষ থেকে একজন এসআইয়ের নেতৃত্বে আরেকটি টিম গঠন করা হয়।

এ দুই টিমের সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত থেকে ওয়াহেদ ম্যানশনের বেজমেন্ট থেকে রাসায়নিক দ্রব্য উদ্ধার কাজ তদারকি করেন এবং তা প্রকৃত মালিককে বুঝিয়ে দেন।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যজিস্ট্রেট উদয়ন দেওয়ান বলেন, আমরা রুটিন ওয়ার্ক হিসেবে কাজ করছি। পুলিশ মালিকপক্ষকে মালামাল বুঝিয়ে দিচ্ছে।

সিটি কর্পোরেশনের কর্মকর্তা একিন আলী বলেন, এসব রাসায়নিকের প্রকৃত মালিককে খোঁজা হয়েছিল, তিনি অসুস্থ থাকায় তার প্রতিনিধি আফজাল হোসেনের কাছে বুঝিয়ে দেয়া হচ্ছে। শনি ও রোববার দুই দিনে ২৮ ট্রাক মাল বুঝিয়ে দেয়া হয়েছে। প্রতিটি ট্রাকে কমপক্ষে ১ হাজার কেজি মাল ছিল। প্রকৃত ওজন আরও বেশি হতে পারে।

এসব রাসায়নিক দ্রব্য কোথায় নেয়া হচ্ছে জানতে চাইলে আফজাল হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ