মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

বইমেলায় শাহনূর শাহীনের উপন্যাস ‘হামসাফার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান

শাহবাগ মোড়ের ফুট ওভার ব্রিজ পার হচ্ছিলো তারা। এই পারে যাদুঘরের সীমানা আর ওই পারে বঙ্গবন্ধু মেডিকেলের সীমানা। আনিকা সামনে হাঁটছে। ফারিহা আর নাদিম এক সাথে হাঁটছে।

দু’জন খুব কাছাকাছি হাঁটছিলো। যেন একজন আরেকজনকে অনেক দূরের পথে বিদায় জানাচ্ছে; এমন ভঙ্গিতে দু’জন দু’জনের দিকে তাকায়। আবেগ, ভালোবাসা জ্বল-জ্বল করে ওঠে দু’জনের চোখে।

ফারিহা আরেকটু কাছে আসতেই মাথায় হাত রেখে কপালটা টেনে নিয়ে ছোট্ট করে ফারিহার কপালে একটা চুমু এঁকে দেয় নাদিম। ফারিহা যেন আসমান সম ভালোবাসার আশ্রস্থল খুঁজে পায় ঠিক এই মুহুর্তে। ফারিহা নিজেকে সপে দেয় নাদিমের বুকে।

কবি শাহনূর শাহীনের উপন্যাস ‘হামসাফার’র কভার ফ্লাপটা এভাবেই শুরু হয়েছে। বইটি প্রকাশ করেছে বাড কম্প্রিন্ট এন্ড পাবলিবেশন্স। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন আবিদ আল আহসান।

৬ ফর্মার অফ হোয়াইট পেপার ও বোর্ড বাঁধাই করা বইটির মুদ্রিত মূল্য ১৫০ টাকা। বইমেলায় বাড কম্প্রিন্টের নিজস্ব ৩২০-৩২১ নং স্টলে ২৫ পার্সেন্ট ছাড়ে বইটি পাওয়া যাবে ১১০ টাকায়। এছাড়াও রকমারি অনলাইনে ঘরে বসে বইটি সংগ্রহ করা যাবে।

শাহনূর শাহীন বলেন, এটি একটি জীবনঘনিষ্ঠ রোমান্টিক উপন্যাস। পাঠক নিশ্চয়ই এর থেকে সামাজিক দৃষ্টিভঙ্গির একটা পাঠ নিতে পারবে। আশা করি বইটি পাঠক মহলে অনেক অনেক ভালোবাসা কুড়াবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ