রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চীন সফরে উইঘুর নিপীড়ন নিয়ে নীরবই থাকলেন সৌদি যুবরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন সফরে গিয়ে দেশটির সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায়ের সঙ্গে সরকারের জবরদস্তিমূলক আচরণের বিষয়ে অনেকটা নিরবই থাকলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

চীন সফররত বিন সালমান স্বাগতিক দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি) এক বৈঠক করেন। এ বৈঠকে উইঘুর নিয়ে কোনও কথা বলেননি। তবে কথিত সন্ত্রাস দমন ও উগ্রবাদ ঠেকাতে চীনের কঠোর দমননীতির সাফাই গেয়ে বলেন, ‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে সন্ত্রাসবিরোধী ও উগ্রবাদ প্রতিহত করতে পদক্ষেপ বাস্তবায়নের অধিকার বেইজিংয়ের রয়েছে।’

প্রসঙ্গত, এসব বন্দিশিবিরে প্রায় ১০ লাখ উইঘুর মুসলমানকে বন্দি রেখেছে চীন। সেখানে তাদেরকে বিভিন্ন বিষয়ে ‘শিক্ষা’ দেওয়া হচ্ছে। এসবের উদ্দেশ্য চরমপন্থার বিরুদ্ধে লড়াই করা।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ