মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

কবি আল মাহমুদ স্মরণে আনতারা’র আলোচনা সভা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের প্রধান, আধুনিক কবি সদ্য প্রয়াত আল মাহমুদ স্মরণে বিশেষ আলোচনাসভার আয়োজন করতে যাচ্ছে কল্যাণচিন্তার কাগজ আনতারা।

আজ ২৪ ফেব্রুয়ারি রোববার বিকাল ৩টায় রাজধানীর ২২/১ তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী।

ইসলামী পয়গাম সম্পাদক মনযূর আহমাদের স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আল মুজাহিদী।

আনতারা সম্পাদক মহিম মাহফুজ ও সবার খবর সম্পাদক আবদুল গাফফারের যৌথ সঞ্চালনায় আল মাহমুদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করবেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মুহাম্মদ যাইনুল আবিদীন, কবি মুসা আল হাফিজ, গাজী মানসুর আজিজ, মাওলানা হারুন ইজহার, যোবায়ের আহমদ আশরাফ ও আলী হাসান তৈয়ব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবু সায়েম খালেদ, রশিদ আহমাদ ফেরদাউস, মুফতি আহসানুল্লাহ, মাওলানা কামরুল হাসান।

আরো উপস্থিত থাকবেন মাহমুদুল হাসান নিজামী, হাসসান আতিক, শামস আরেফীন, রুহুল আমীন সাদী, মুসা বিন ইজহার, কাউসার বিন খালেদ, সৈয়দ শামসুল হুদা, আফজাল হুসাইন, আবদুস সাত্তার আইনী, রেজাউল করীম রনি, তামিম রায়হান, ইফতেখার জামিল, মনযূরুল হক, রোকন রাইয়ান, এহসান সিরাজ, আশরাফুল হক, তুহিন খান, কামরুল হাসান নকীব ও সুলাইমান সাদী প্রমুখ।

আলোচনাসভায় কবি আল মাহমুদের পাঠক, ভক্ত ও অনুরাগীদের সরব উপস্থিতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে আনতারা পরিবার।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ