বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

‘পুরান ঢাকা থেকে রাসায়নিক না সরানো দুঃখজনক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুরান ঢাকা থেকে রাসায়নিক না সরানো দুঃখজনক। বিশেষ করে উদ্যোগ নেওয়ার পরও তা না সরানো খুবই ক্ষতিকর।

তিনি বলেন, এই ঘনবসতির এলাকায় যেন আর কেমিক্যাল না থাকে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

আজ সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজে অগ্নিদগ্ধদের দেখে এমন কথা বরেন।

দগ্ধ ও আহতদের দেখতে শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার কিছুক্ষণ আগে ঢামেকে আসেন প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে বেরিয়ে যান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর স‌ঙ্গে ছিলেন-স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মা‌লেক স্বপন, প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, ঢাকা দ‌ক্ষি‌ণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, স্বাস্থ্য অ‌ধিদফতরের মহাপরিচালক (ডি‌জি) ডা. আবুল কালাম প্রমুখ।

প্রসঙ্গত, বুধবার রাতে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ অনেকেই ঢাকেব বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ