বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

র‌্যাগিংয়ের দায়ে ইবির ৫ শিক্ষার্থী বহিস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের দায়ে সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের ভুক্তভোগী তিন ছাত্রী বিভাগীয় চেয়ারপারসন বরাবর র‍্যাগিংয়ের অভিযোগ করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় একাডেমিক কমিটির সভার সুপারিশ মোতাবেক পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহেদী হাসান, মেহেদী হাসান রোমান, সুমাইয়া খাতুন, আহমেদ জুবাইয়ের সিদ্দিকী ও মুহিদ হাসান।

এ ছাড়া র‍্যাগিংয়ের বাস্তবিক অবস্থা তদন্ত করার জন্য তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-উর রশিদ আসকারী। তদন্ত কমিটিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিম বানুকে আহ্বায়ক করে ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মাহবুবর রহমানকে সদস্য করা হয়েছে।

কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ