শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ

আল্লামা আরশাদ মাদানির সুস্থতায় ভারতজুড়ে দোয়ার এন্তেজাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
ইন্ডিয়া থেকে

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানী বেশ কিছুদিন যাবৎ অসুস্থ৷ বর্তমানে তিনি নিউ দিল্লির মেট্রো হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন৷

জানা যায়, আল্লামা আরশাদ মাদানি বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর গত ১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অবস্থা কিছুটা বেগতিক হলে, তাকে নিউ দিল্লি মেট্রো হাসপাতালে আনা হয়৷ এর পূর্বে স্বাভাবিক জ্বর ও শরীর কাঁপুনির দরুন অন্য একটি হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন৷

আল্লামা আরশাদ মাদানির অসুস্থতাকে কেন্দ্র করে, ভারতজুড়ে শঙ্কায় পড়েছেন ইসলামী ব্যক্তিত্বগণ৷ ভারতের বিভিন্ন রাজ্যে মসজিদ ও মাদরাসাগুলোতে ভিন্ন ভিন্নভাবে একাধিক স্থানে দোয়ার এন্তেজাম করা হয়েছে৷

এ ব্যাপারে জমিয়তে উলামায়ে হিন্দ মোম্বাইয়ের জেনারেল সেক্রেটারি মাওলানা হালীমুল্লাহ কাসেমী বলেন, মোম্বাইয়ের বিভিন্ন মসজিদ-মাদরাসাসহ ভারতের বহুস্থানে দোয়ার এন্তেজাম করা হয়েছে৷ আমরা হুজুরের জন্য সকলের নিকট দোয়া চাই৷

মাওলানা আরশাদ মাদানীর অসুস্থতার খবর পেয়ে দিল্লি মেট্রো হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন মাওলানা সা'দ কান্ধলবী৷ এ সময় দুজনের বিভিন্ন বিষয়ে কথোপকথন হয়৷ আল্লামা আরশাদ মাদানির ছেলে মাওলানা হুসাইন মাদানি আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন৷

জমিয়তে উলামায়ে হিন্দের প্রেস সচিব মাওলানা ফজলুর রহমান জানান, চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে রোগির অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। চিন্তার কোন কারণ নেই। দ্রুত সুস্থ হয়ে যাবে বলেও আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ