সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১২৫ দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির

‘গাইড বই বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বছরের প্রথম দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর হাতে সরকারি বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে।

শিক্ষা বান্ধব সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশের কিছু শিক্ষক ও শিক্ষক সমিতি শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে তাদের হাতে বিভিন্ন বুক কোম্পানির গাইড বই তুলে দিচ্ছেন। গাইড বই বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র, কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন এবং ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ ও প্রশ্ন ফাঁস রোধের জন্য সরকার ও শিক্ষা মন্ত্রণালয় কঠোরভাবে কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজ এমপিওভুক্ত করা হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠা ভুঁইফোড় কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। কোচিং সেন্টারের সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সকাল ৯টায় মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে এসে পৌঁছালে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ