সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১২৫ দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির

এবি ব্যাংকের ১৩৩ কোটি টাকা আত্মসাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এলসির মাধ্যমে বিদেশ থেকে পণ্য আমদানি করে মালামাল বিক্রি করে আরব বাংলাদেশ ব্যাংকের ১৩৩ কোটি টাকা ঋণ পরিশোধ না করে আত্মসাৎ করার অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার ( ২০ ফেব্রুযারি) সন্ধ্যায় দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে, তারা হলেন, মেসার্স ইয়াছির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুহাম্মদ মোজাহের হোসেন, এবি ব্যাংকের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও পিসিআর শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নাজির উদ্দিন ও সাবেক সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট আজাদ হোসেন।

প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, অভিযোগটি দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ সিরাজুল হক ও উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান অনুসন্ধান করেছেন। চট্টগ্রামের এবি ব্যাংকের পিসিআর শাখা থেকে ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন ঋণ সুবিধা গ্রহণ করেন মুহাম্মদ মোজাহের হোসেন।

২০১৩ সালে এবি ব্যাংকের ওই দুই কর্মকর্তার সুপারিশে ব্যাংকটির পোর্ট কানেক্টিং শাখা থেকে এলসি ঋণের মাধ্যমে বিদেশ থেকে প্রায় ৯৯ কোটি টাকার গম, চাল, ডাল, সার, বীজ, কেমিক্যাল আমদানি করে দেশের বাজারে বিক্রি করা হয়।

কিন্তু গ্রাহক মোজাহের ওই ঋণের সুদসহ ১৩৩ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬১৭ টাকা পরস্পরের মাধ্যমে আত্মসাৎ করেন বলে জানায় ওই কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ