সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে ৬ লাখ রোহিঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসছে ঘূর্ণিঝড়ের মৌসুম। রোহিঙ্গা শিবিরে প্রায় ৫ লাখ ৭৪ হাজার বাসিন্দা ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট (আইএফআরসি)।

আইএফআরসির দেয়া দথ্য মতে, এসব রোহিঙ্গা দেড় বছর ধরে শিবিরে শুধু বাঁশের কঞ্চি ও প্লাস্টিকের পলিথিন দিয়ে ছাউনির মতো করে বসবাস করায় তাদের ঝুঁকি বেশি।

আজ সোমবার কক্সবাজার ও কুয়ালামপুর থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেডক্রসের জরিপে দেখা গেছে যে অতি গরম, বর্ষা ও বছরে দুটি ঘূর্ণিঝড়ের মৌসুমসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে সাত লাখ রোহিঙ্গার মধ্যে ৮২ শতাংশের জরুরিভিত্তিতে শক্ত আশ্রয়ের প্রয়োজন।

এদিকে ঘূর্ণিঝড়ের মৌসুকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও সরকারের বিভিন্ন সংস্থা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় হাজার হাজার স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দিচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ