শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

কাশ্মিরে বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলি; ভারতীয় ৪ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিদ্রোহী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ফের ভারতীয় চার সেনা নিহত হয়েছে। এর মধ্যে একজন মেজরও রয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, রোববার সারা রাত ধরে সংঘর্ষের পরে ভারতের চার জওয়ান প্রাণ হারিয়েছেন।

খবরে বলা হয়, কাশ্মিরের পিঙ্গলান এলাকায় বিদ্রোহীরা আত্মগোপনে আছে এমন খবর পেয়ে সেনারা অভিযান চালায়। উভয় তরফের মধ্যে সংঘর্ষের ফলে নিহত হয়েছেন চার জোয়ান। সূত্র অনুসারে আপাতত গোলাগুলি বন্ধ হয়েছে , কিন্তু তল্লাশি অভিযান চলছে।

ভারতের যে চার জন জওয়ান নিহত হয়েছেন তাদের মধ্যে ভারতীয় সেনার মেজরও রয়েছেন। ভারতীয় সেনার তরফ থেকে এরই খবর সত্য বলে জানানো হয়েছে।

পুলিশ জানায়, রাত প্রায় ১২ টা থেকে সংঘর্ষ শুরু হয়, আর তা চলে আড়াইটা পর্যন্ত। ধারণা করা হচ্ছে সংঘর্ষের পরে বিদ্রোহীরা ঘটনাস্থল থেকে পালতে সক্ষম হয়েছে। এ ঘটনায় কয়েকজন জওয়ান আহতও হয়েছেন।

পুলিশ সূত্র থেকে জানা গেছে এই সংঘর্ষের ফলে একজন সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার ভারতীয় সেনার গাড়ি বহরে আত্মঘাতী হামলা হয়। যাতে সিআরপিএফের ৪০ জন জওয়ান প্রাণ হারায়। আহতের সংখ্যাও যথেষ্ট। সে ঘটনার পর ভারত পাকিস্তান ও কাশ্মিরে চরম উত্তেজনা চলছে। এর মধ্যেই রোববার ভারতীয় চার সেনা নিহত হলো।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ