শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ

বিশ্ব ইজতেমার মুনাজাত চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গির তুরাগ তীরে কাকরাইল মারকাজের তত্ত্বাবধানে চলা ৫৪তম বিশ্ব ইজতেমার মুনাজাত চলছে। এর মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমা।

মুনাজাত পরিচালনা করছেন কাকরাইল মারকাজের শীর্ষ শুরা সদস্য হাফেজ মাওলানা মুহাম্মাদ জোবায়ের ।

এদিকে সকাল ৮ টার দিকে শুরু হয় বিশেষ হেদায়েতি বয়ান। মাওলানা খুরশিদ আলমের বয়ান শেষে হেদায়েতি বয়ান করছে মাওলানা ইবরাহিম দেওলা। অনুবাদ করছেন হাফেজ মাওলানা জুবায়ের আহমদ।

ভারতের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা ইবরাহিম দেওলা মুনাজাতের আগে হেদায়েতি বয়ানে মুনাজাতেরগুরুত্ব ও মাহাত্ব বিষয়ে আলোচনা করছেন। এরপর দোয়া অনুষ্ঠিত হবে।

মাওলানা ইবরাহিম দেওলা বলেন, সমস্ত নবীকে আল্লাহ দাওয়াতের কাজ দিয়েছেন এবং দুআর এনাম দিয়েছেন। সমস্ত নবী দুআর পুরস্কার পেয়েছেন। হজরত আদম আ. ভুল করেছেন কিন্তু দুআর বিনিময়ে মাফ পেয়েছেন।

এদিকে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার ধর্মপ্রাণ মানুষ ইজতেমার বিশেষ এ মুনাজাতে অংশ নিতে সকাল থেকেই ইজতেমার দিকে আসছেন। ইজতেমার ময়দান ও আশপাশ আগে থেকেই কানায় কানায় পূর্ণ হওয়ায় বাড়তি লোকজনকে অবস্থান করতে হচ্ছে রাস্তায় ও আশপাশের অলিগলিতে।

পুলিশ বলছে, মুনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ায়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প পথে চলতে পারবে।

এবারের ইজতেমায় অনেক বিদেশে শীর্ষ আলেম মুরব্বি অংশ নিয়েছেন। ভারতের তাবলিগের শীর্ষ মুরব্বি মাওলানা আহমদ লাট, মাওলানা ইবরাহিম দেওলা ও মাওলানা জুহাইরুল ইসলাম অংশ নেন।

বাংলাদেশের শীর্ষ সব উলামায়ে কেরামও এবার ইজতেমায় অংশ নিয়েছেন। গতকাল ইজতেমায় জুমা আদায় করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি মুনাজাতের পর মাঠ ত্যাগ করবেন বলে জানা গেছে।

এছাড়াও তাবলীগের আলেম উপদেষ্টা আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান ও আল্লামা আবদুল কুদ্দুসসহ শীর্ষ আলেমগণ ইজতেমায় উপস্থিত হয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ