বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার

যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুদ্রণজনিত ত্রুটির কারণে যশোর শিক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। পরীক্ষা শুরুর পর বিষয়টি নজরে আসলে পরীক্ষা বাতিল করা হয়।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ আব্দুল আলীম জানিয়েছেন, আইসিটি বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পর শিক্ষার্থীরা দেখতে পায় প্রশ্নে আইসিটি বিষয়ের পাশাপাশি ক্যারিয়ার শিক্ষার প্রশ্নও রয়েছে।

এরপর বিষয়টি তারা হল পরিদর্শকদের জানান। এরপর ওই বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। এই পরীক্ষার বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

এদিকে ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রের একটি অংশ প্রকাশ হওয়ায় সে পরীক্ষার ব্যাপারেও নতুন নির্দেশনা আসতে পারে বলে জানান বোর্ড চেয়ারম্যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ