শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’ সংবিধান সংস্কারে অবিলম্বে আলাদা অধিবেশন আহ্বান করুন: খেলাফত মজলিস

মাহফিলে যাওয়ার পথে রিকশা উল্টে প্রাণ হারালেন মুয়াজ্জিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীতে অটোরিকশায় করে মাহফিলে যাওয়ার পথে আবদুস সাত্তার হাওলাদার (৭৫) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কোস্টগার্ড সিজি বেইস এলাকায় অটোরিকশাটি উল্টে গেলে এ ঘটনা ঘটে।

নিহত আবদুস সাত্তার মির্জাগঞ্জ ঘটকান্দা আকন বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

নিহতের স্বজন উজ্জ্বল সিকদার জানান, মির্জাগঞ্জ থেকে পটুয়াখালীর পাঙ্গাসিয়া এলাকায় মাহফিলে জোগ দেয়ার উদ্দেশ্যে রওনা দেন সাত্তার। পথে অটোরিকশার সামনে হঠাৎ একটি শিশু এসে পড়লে শিশুটিকে বাঁচাতে গিয়ে উল্টে যায় অটোরিকশাটি। এতে নিহত হন সাত্তার।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ