সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ইন্দোনেশিয়ার একটি তালাবদ্ধ দোকান থেকে ১৯৩ বাংলাদেশি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার একটি তালাবদ্ধ দোকানঘর থেকে ১৯৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে সে দেশের পুলিশ।

মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভনে তাদের সেখানে নিয়ে গিয়ে আটকে রাখা হয় বলে অভিবাসন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে বলে জানা যায়।

কাজের জন্য মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে পর্যটন ভিসায় বালি ও ইওগেকার্তা শহর হয়ে তারা ইন্দোনেশিয়ায় ঢুকেছেন বলেও জানা যায়।

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার অভিবাসন প্রধান ফেরি মেনাং সিহিত বলেন, এসব বাংলাদেশি মানবপাচারের শিকার হয়েছেন।মালয়েশিয়ায় নিয়ে গিয়ে ভালো কাজের সুযোগ দেয়ার লোভের ফাঁদে ফেলে তাদের এখানে নিয়ে আসা হয়েছে। সুমাত্রা দ্বীপের মেদানে তারা তালাবদ্ধ অবস্থায় ছিলেন।

গতাকাল বুধবার রাতে যখন তাদের উদ্ধার করা হয়, তখন সবাই সুস্থ ছিলেন। এরপর তাদের অভিবাসী আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এখন তাদের বাংলাদেশে ফেরত পাঠানো প্রক্রিয়া চলছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভবনের ভেতর থেকে সন্দেহজনক শোরগোলের খবর পাওয়ার পর স্থানীয়রা কর্তৃপক্ষকে খবর দেন। উদ্ধার হওয়া এসব লোকজন রোহিঙ্গা নন বলে নিশ্চিত করেছেন সে দেশের স্থানীয় পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ