বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

‘বিদ্যুতের জন্য মানুষকে ছুটতে হয় না, আমরাই পৌঁছে দিচ্ছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী। এ বছরই বাংলাদেশ দারিদ্রমুক্ত দেশে পরিণত হবে।

আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কন্ফারেন্সের মধ্যমে ছয়টি নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এখন আর বিদ্যুতের জন্য মানুষকে ছোটাছুটি করতে হয়না কারণ সরকার এখন মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। দেশের প্রয়োজন অনুযায়ী প্রতিনিয়ত বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হচ্ছে।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী এক হাজার ৫৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ছয়টি নতুন বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন।

নতুন উদ্বোধন করা কেন্দ্রগুলো হচ্ছে ভোলার শাহবাজপুরে গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, সিরাজগঞ্জে ২৮২ মেগাওয়াটের একটি ইউনিট, খুলনার রূপসায় ১০০ মেগাওয়াট, চাঁদপুরে ২০০ মেগাওয়াট, আশুগঞ্জে ১৫০ ও চট্টগ্রামে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ