বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস

মাদকের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক আইনের যেসব মামলায় আদালত ইতোমধ্যে অভিযোগপত্র আমলে নিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতিমো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালত বলেছে, সকল জেলার ডিসি, এসপি, ওসি ও আইওকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। ব্যর্থ হলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

এছাড়া মামলার তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আইন কর্মকর্তাকেও সাক্ষী আনাসহ মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সহযোগিতা করতে বলা হয়েছে। তা না হলে তাদেরও ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এই আদেশের পাশাপাশি তিন বছর ধরে কারাগারে থাকা আসামি মিজানুর রহমান বাড়ৈকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট।

২০১৫ সালে ৬০০ ইয়াবাসহ মিজানুর রহমানকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় মামলা করে পুলিশ।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহবুব মোর্শেদ।

আদেশের পর ইউসুফ মাহবুব মোর্শেদ সাংবাদিকদের বলেন, মিজানুর রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকেই কারাগারে। তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেননি। এ কারণে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ