শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’

বাড়ছে বরাদ্দ; উন্নত হচ্ছে কারাবন্দিদের সকালের নাস্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘদিন পর কারাবন্দিদের খাবারের তালিকা পরিবর্তন হতে যাচ্ছে। আগের নিম্নমানের খাবারের জায়গায় এখন তারা কিছুটা ভালো খাবার পাবে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠি অনুমোদনের জন্য অর্থমন্ত্রণালয়ে রয়েছে। অর্থমন্ত্রণালয়ের অনুমোদন পেলেই বিষয়টি চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আর এ সিদ্ধান্তের মাধ্যমে প্রায় ২৭২ বছরের পুরাতন নিয়ম ভেঙে কারাবন্দিদের উন্নত মানের খাবার নিশ্চিত হতে যাচ্ছে।

সূত্র জানায়, বৃটিশ আমলে ডায়েট স্কেল অনুযায়ী এতদিন করাবন্দিদের যে খাবার পরিবেশন করা হতো তা নিয়ে কারাবন্দিদের মধ্যে দীর্ঘদিনের চাপা ক্ষোভ ছিল। তাদের খাবার তালিকা বিশেষ করে সকালে যে নাস্তা ছিল তা ছিল খুবই নিম্নমানের। নাস্তার তালিকায় ছিল আটার রুটি আর আখের গুড়। এর বিরুদ্ধে তারা নানাভাবে প্রতিবাদ জানিয়েছেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কারাবন্দিদের প্রতিদিনের আটার রুটি আর গুড়ের পরিবর্তে সপ্তাহে ২ দিন খিচুরি, একদিন হালুয়া রুটি ও চার দিন সবজি রুটি প্রদান করা হবে।

একই সঙ্গে ৪৮৯১ খোরাকী ব্যয় খাতে ২০ কোটি ৪০ লাখ ৮০ হাজার ৭৭৫ টাকা বরাদ্দ দেওয়ার জন্য কারা মহাপরিদর্শক ২০১৮ সালের ৩০ মার্চ প্রস্তাব পাঠিয়েছিলেন। এটি পাশ হয়ে এলেই  কারাবন্দিদের সকালের নাস্তার তালিকা পরিবর্তন করে নতুন তালিকা কার্যকর করা হবে।

এ বিষয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর যুগান্তরকারী এ ঘোষণা কার্যকর হলে কয়েকশ’ বছরের পুরাতন নিয়ম ভেঙে কারাবন্দিরা কারাগারে মানবিক সুবিধা পাবেন। এটি সময়ের দাবি ছিল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ