সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন

উপজেলা নির্বাচনে আ. লীগের মনোনয়ন বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১০ মার্চ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

আজ সোমবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দুয়া উপজেলার চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থী আসাদুল হকের কাছে ফরম বিতরণের মাধ্যমে এ মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন।

ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি আগামী ৮ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবে।

প্রার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ণ ফরম সংগ্রহ করতে পারবেন ও ওইদিন বিকাল ৫টার মধ্যেই তা জমা দিতে হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে, আগামী ১০ মার্চ প্রথম পর্যায়ে ৮৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমার শেষ দিন ও ১৯ ফেব্রুয়ারি তা প্রত্যাহারের শেষ দিন রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ