বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

বিহারে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৭, আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রবিবার ভোররাতে ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত সাত যাত্রীর। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। দুর্ঘটনাগ্রস্ত বগিতে আটকে থাকার আশঙ্কা আরও কিছু যাত্রীর।

গভীর রাতের এই দুর্ঘটনায় সীমাঞ্চল এক্সপ্রেস নামের ট্রেনটির ১১টি কামরা লাইনচ্যুত হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইনে ফাটল থাকার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

ভোররাত ৪টার একটু আগে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি বিহারের জোগবনী থেকে দিল্লি যাচ্ছিল। মৃতের সংখ্যা ২০-২৫ ছাড়াতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ত্রাণ ও উদ্ধারকারীদের একটি দল পৌঁছেছে। রেলের ডিআরএম ও কিছু উচ্চপদস্থ কর্তাও ঘটনাস্থলে পৌঁছেছেন। এসি কামরাটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত বলে জানা গেছে।

আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতাল, জেলা হাসপাতাল ও রেলের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলেও প্রচুর চিকিৎসক রয়েছেন। রয়েছে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সও।

রেল সূত্র জানায়, যে ১২টি কামরা অক্ষত আছে, তাদের হাজিপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে অতিরিক্ত কোচ যোগ করে ট্রেনটিকে পাঠানো হবে আনন্দ বিহার টার্মিনালে। ঘটনাস্থলে আহত যাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণে জল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে; একই ব্যবস্থা করা হয়েছে হাজিপুর ও পাটনা স্টেশনেও।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ