শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’

প্রধানমন্ত্রীর সাথে রাজনৈতিক নেতাদের চা-চক্র আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্র আজ।

আজ শনিবার গণভবনে বিকাল সাড়ে ৩টায় এ আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে জাতীয় ঐক্যফ্রন্ট এ চা চক্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকেআজ সকালে গণভবনে চিঠি নিয়ে যান জোটের দফতরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, সমন্বয় কমিটির সদস্য আজমেরী বেগম এবং মিডিয়াপ্রধান জাহাঙ্গীর আলম।

চিঠিতে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরীর স্বাক্ষরে আনুষ্ঠানিকভাবে দাওয়াতে না যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

ঐক্যফ্রন্টের প্যাডে লেখা চিঠিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, ‘জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় মাননীয় প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ অন্যতম এজেন্ডা হিসেবে আলোচিত হয়েছে। কমিটি এই চা-চক্রে অংশ না নেয়ার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত সরকার কোনোভাবেই নৈতিক নয়। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতাকর্মী এখনও জেলে আছেন। এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশগ্রহণ করা কোনোক্রমেই সম্ভব নয়।

সংলাপে অংশ নেয়া ঐক্যফ্রন্টের নেতারা ২৬ জানুয়ারি আমন্ত্রণ পাওয়ার পর থেকেই চা-চক্রে যাবেন না বলে জানিয়ে আসছেন।

বৃহস্পতিবার জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এ দাওয়াত তাদের কাছে ‘প্রহসন’।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ