শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

‘দৈনিকের সম্পাদককে হত্যার টার্গেট ছিল আনসারুল্লাহর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একটি জাতীয় দৈনিকের সম্পাদককে হত্যার পরিকল্পনা করেছিল আনসার আল ইসলাম। বিয়ে সক্রান্ত একটি প্রতিবেদন করায় বিভ্রান্তি সৃষ্টি হলে ওই সম্পাদককে টার্গেট করেছিল বলে জানায় র‌্যাব।

গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য আজ এমন স্বীকারুক্তি দিয়েছে।বৃহস্পতিবার রাতে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১।

তারা হলেন, মো. শাহরিয়ার নাফিস ওরফে আম্মার হোসেন (২০), রাসেল ওরফে সাজেদুল ইসলাম গিফারী (২৪), মো. রবিউল ইসলাম ওরফে নুরুল ইসলাম (২৪) ও মো. আব্দুল মালেক (৩১)।

র‌্যাব বলেছে, আনসারুল্লাহর শীর্ষ নেতা জসিমউদ্দিন রহমানীকে মুক্ত করতে প্রয়োজনে কারাগারে হামলার প্রস্তুতিও নিচ্ছে সংগঠনটি।

শুক্রবার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত এক লেখায় বিয়ে সংক্রান্ত হাদিস নিয়ে মন্তব্যের জন্য ওই পত্রিকার সম্পাদককে হত্যার পরিকল্পনা করে আনসারুল্লাহর ওই চার সদস্য।

তিনি জানান, ওই পত্রিকায় গত বছরের জুলাই মাসে একটি লেখা প্রকাশিত হয়। তারা মনে করে, ওই লেখার দায়দায়িত্ব সম্পাদকের ওপরই পড়ে। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই তাদের আটক করা সম্ভব হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ