সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

ভোটের রাতে কী ঘটেছে, বলতে পারবো না: ইলেকশন মনিটরিং ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘খুবই সুন্দর ও শান্তিপূর্ণ’ হয়েছে বলে দাবি করেছে ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ)। তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইএমএফের মন্তব্য, ‘রাতের আধারে কী ঘটেছে, আমরা বলতে পারবো না’।

আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংবাদ সম্মেলনে ইএমএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক মাওলানা মো. আবেদ আলী এ দাবি করেন।

আবেদ আলী বলেন, ‘আমরা নির্বাচনের দিন সকাল ৭টা থেকে সন্ধ্যায় ফলাফল প্রকাশ পর্যন্ত পর্যবেক্ষণ করেছি। ভোটগ্রহণ খুবই সুন্দর ও শান্তিপূর্ণ ছিল।’

ইএমএফ-এর লিখিত পর্যবেক্ষণ পাঠে তিনি বলেন, ‘সার্বিক বিবেচনায় নির্বাচন খুবই শান্তিপূর্ণ ও সুন্দর, আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার পর্যবেক্ষকদের মতে, যেসব কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে, ওইসব কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি চোখে পড়েনি। অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাচন শেষ করায় আমাদের সংস্থার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।’

ইলেকশন মনিটরিং ফোরামের অন্তর্ভুক্ত সংগঠন সার্ক হিউমেন রাইটস ফাউন্ডেশনের পক্ষে সর্বমোট আটজন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন এবং তারা নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন বলেও তিনি জানান।

প্রার্থীদের আচরণের বিষয়ে আবেদ আলী বলেন, ‘নির্বাচনে প্রার্থীদের প্রচারসহ সার্বিকভাবে সৌহার্দ্যপূর্ণ আচরণ পরিলক্ষিত হয়। তবে কিছু সংসদীয় আসনের প্রার্থী মামলার অজুহাতে প্রশাসনের হয়রানির শিকার হয়েছেন, যা অনাকাঙ্ক্ষিত। নির্বাচন কমিশন উল্লিখিত বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।’

একাদশ জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারসহ নির্বাচন কাজে নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তারা সার্বিকভাবে কেন্দ্র পর্যবেক্ষণ কার্যক্রমে সহযোগিতা করেছেন এবং পর্যবেক্ষণে ক্ষেত্রে কোনো প্রকার বাধার সৃষ্টি করেননি বলেও প্রতিবেদনে বলা হয়।

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থাদের আরও শক্তিশালী করা, নির্বাচনি সহিংসতায় সম্পৃক্ত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা, নির্বাচনের কয়েকটি কেন্দ্রে নিহদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়াও সুপারিশ করা হয় প্রতিবেদনে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ