শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
সেহরির সময় আমির হামজার ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল ‘কওমি মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে’ আশুলিয়ার জামেয়া রহমানিয়া আবেদিয়ায় মুহতামিম নিয়োগ বিজ্ঞপ্তি পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের এনসিপির ওলামা অ্যালায়েন্সের নেতৃত্বে আশরাফ মাহদী ও সানাউল্লাহ খান কওমি ছাত্রদের কেন একক দল বা নেতার অনুসরণ করতে হবে? সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’

‘ভুয়া ভোটের সংসদ সদস্যদের নিয়ে গঠিত সংসদ জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতারণা, ভোট ডাকাতি আর জালিয়াতির মাধ্যমে গঠিত সরকার কোন ভাবেই জনগণের সরকার হতে পারে না।

গতকাল মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এমন কথা বলেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।

বৈঠকে তিনি বলেন, সীমাহীন জালিয়াতি আর ভুয়া ভোটের সংসদ সংদস্যদের নিয়ে গঠিত সংসদ, জনগণের সংসদ হতে পারে না। এ সংসদ জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না। তাই ৩০ ডিসেম্বরের নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসিচব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান।

আবদুল্লাহ ফরিদ, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজীসহ আরো অনেকে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ