মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮


টেকনাফে গোলাগুলিতে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকনাফের হোয়াইক্যংয়ে দু’গ্রুপের ‘গোলাগুলিতে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইটি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার ভোর রাতে হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বট্টলী এলাকায় এ গুলাগুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত, দেলোয়ার হোসেন রুবেল (২০) মিনাবাজার এলাকার ফরিদ আলমের ছেলে এবং ঝিমংখালী এলাকার সফর মিয়ার ছেলে মোঃ রফিক (৫৫)।

ভোর রাতে হোয়াইক্যং নয়াপাড়া বট্টলী এলাকায় মাদককারবারী দু গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলে জানান, টেকনাফ মডেল থানার ওসি এবিএমএস দোহা।

গোলাগুলির সংবাদ পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গেলে মাদককারবারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

দোহা জানান, তাদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে কারা জাড়িত বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ