শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ঐক্যফ্রন্টের কমিটিতে থাকছেন না মওদুদ ও মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে থাকছেন না বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ।

তবে এই দুই নেতার পরিবর্তে সেখানে অন্তর্ভুক্ত হবেন গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আবদুল মঈন খান।

ঐক্যফ্রন্টের সঙ্গে নানা বিষয়ে মতের গরমিল এবং বিএনপির ওপর ঐক্যফ্রন্টের চাপের কারণে দুই নেতা সরে যাচ্ছেন বলে জানা গেছে।

খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ নিজ থেকেই ঐক্যফ্রন্টে থাকতে অনীহা প্রকাশ করে সরে যাচ্ছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির টানাপোড়েন শুরু হয়। সেটি সামাল দেয়ার চেষ্টা করছে দলটি।

জানা যায়, বিএনপির নীতিগত বিষয় নিয়ে ঐক্যফ্রন্ট নেতাদের হস্তক্ষেপ, জামায়াতকে ধানের শীষ প্রতীক দেয়া এবং ঐক্যফ্রন্টের সঙ্গে থাকলে ভবিষ্যতে বিএনপি অস্তিত্ব সংকটে পড়তে পারে; এমন শঙ্কা থেকেই ঐক্যফ্রন্টের বিষয়ে দুই নেতা বারবার দ্বিমত পোষণ করেন। শেষ পর্যন্ত তারা সরে দাঁড়াতে যাচ্ছেন।

এ বিষয়ে বিএনপির কোনো নেতা মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি হননি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ