শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ‘রোল মডেল’ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা প্রাকৃতিক দুর্যোগ হয়তো প্রতিরোধ করতে পারবো না। তবে দুর্যোগের পর যে ক্ষয়ক্ষতির পরিমাণ, তা হ্রাস করতে পারি। এক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী চতুর্থ আরসিজি (রিজওনাল কনসালটেটিভ গ্রুপ) সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

দুর্যোগ মোকাবিলায় আন্তঃদেশীয় সমন্বয় জোরদার করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ‘রোল মডেল’ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার উজ্জ্বল নজির গড়েছে বাংলাদেশ।

আরসিজি সম্মেলন দুর্যোগ মোকাবিলায় সমন্বয় বাড়াতে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাবেসকদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবকরা যেভাবে কাজ করেন, তাতে ক্ষতি ও প্রাণহানির পরিমাণ অনেক কমে এসেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ