শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামীসহ ৪ জনের ফাঁসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামীসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা নাজির এ রায় প্রদান করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি আনোয়ার পারভেজ লিমন।

জানা গেছে, ১৯৯৯ টাঙ্গাইল শহরের গতিনাথ বিশ্বাসের মেয়ের সঙ্গে সিরাজগঞ্জের পৌর এলাকার মুজিব সড়কের শিলা জুয়েলারের মালিক সুবির কুমারের বিয়ে হয়।

বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে সুমি রানী রায়কে নির্যাতন করতেন স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। ২০০১ সালে ১২ জানুয়ারি যৌতুকের জন্য গৃহবধূ সুমি রানী রায়কে পিটিয়ে হত্যা করা হয়।

সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো ফাঁসির।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ