সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থীরা বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা 

সংরক্ষিত নারী আসন; সপ্তদশ সংশোধনী চ্যালেঞ্জ করে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের পদের সংখ্যা ও মেয়াদ বৃদ্ধি করে আনা সংবিধানের সপ্তদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

আগামী ২৭ জানুয়ারি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। জনস্বার্থে এ রিট দায়ের করা হয় বলে জানান তিনি।

রিটে জাতীয় সংসদের স্পীকার, সংসদ সচিব, মন্ত্রী পরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিট আবেদনে বলেছেন, ষোড়শ সংশোধনীর রায়ে আপিল বিভাগ বলেছে, ‘সংসদে এখন আর সংরক্ষিত ৫০ টি মহিলা আসনের দরকার নেই। আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র অপরিপক্ক।’

তাছাড়াও সংবিধানের ১১ এবং ৬৫ অনুচ্ছেদে সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। তাই সংবিধানের সপ্তদশ সংশোধনী সংবিধানের ৭, ১৯, ২৬, ২৭, ২৮ ও ৩১ অনুচ্ছেদের সঙ্গেও সাংঘর্ষিক। এ কারণে বিষয়টি চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ